গোখরা সাপ দেখা গেলো বিমানের ককপিটে

বিমানের ককপিটে গোখরা সাপ, জরুরি অবতরণ ।বিমান উড়ছে ১১ হাজার ফুট উপর দিয়ে। হঠাৎ করে পাইলট বিমানে দেখতে পেলেন এক অতিরিক্ত যাত্রী । কিন্তু সেই যাত্রী মানুষ নয়, এটি একটি গোখরা- সাপ।

দক্ষিণ আফ্রিকান পাইলট রুডলফ ইরাসমাস বলেন, ‘সত্যি বলতে কী, আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কী হচ্ছে।’ সাপটি তার পিঠ বেয়ে উঠে পড়ে , ‘আমি বুঝতে পারলাম ঠান্ডা কিছু একটা আমার শার্ট বেয়ে ওপরে আসছে।’

গোখরা সাপ দেখা গেলো বিমানের ককপিটে

 

গোখরা সাপ দেখা গেলো বিমানের ককপিটে

প্রথমে তিনি  ভেবেছিলেন পানির বোতলের ছিপি ঠিকমতো আঁটেননি, তাই সেখান থেকে পানি চুইয়ে পড়ছে তার শার্ট বেয়ে। ‘কিন্তু বাঁয়ে ফিরে চোখ একটু নিচু করতেই গোখরাটাকে দেখতে পাই আমি।মাথা নিচু করে সিটের নিচে ঢুকে যাচ্ছে।’

এরপর ইরাসমাস জরুরি অবতরণ করেন। বিমানে ওই সাপের সঙ্গে আরও চার যাত্রী ছিল। গোখরার দংশন প্রাণঘাতী। সাপটির ছোবল খাওয়ার ৩০ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। ইরাসমাস প্রথমে ভেবেছিলেন বাকি চার যাত্রী ভয় পেয়ে যেতে পারে, তাই তাদেরকে সা োপটির কথা জানাবেন না।  তবে শেষপর্যন্ত তাদেরকে জানানোর সিদ্ধান্ত নেন।

 

গোখরা সাপ দেখা গেলো বিমানের ককপিটে

 

সবাই চুপ হয়ে যান বিমানে সাপ আছে জেনে ভয়ে । সবাই কয়েক মুহূর্ত  জায়গায় জমে গিয়েছিলেন। বিমানটি ব্লুমফন্টেইন থেকে প্রিটোরিয়ায় যাচ্ছিল। তবে এই পরিস্থিতিতে ইরাসমাস ওয়েলকম শহরে জরুরি অবতরণ করেন।

 

গোখরা সাপ দেখা গেলো বিমানের ককপিটে

 

কিন্তু বিমানে সাপের উপস্থিতি টের পেয়ে ভয় পেলে ব্যাপারটা বিস্ময়কর ছিল না। বিমান প্রথম উড্ডয়ন করেছিল উরচেস্টার ফ্লাইং কাব থেকে। সেখানকার দুজন কর্মী জানান, তারা আগেই খেয়াল করেছিলেন বিমানের নিচে একটি সরীসৃপ আশ্রয় নিয়েছে। প্রাণীটিকে তারা ‘ধরার’ চেষ্টা করলেও সফল হননি। এরপর সবাই ধরে নেন সাপটি বিমান থেকে নেমে গেছে। তবে সাপটিকে এখনও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha